News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

পাগলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:২২ পিএম পাগলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় একটি বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় কমপক্ষে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা  লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে। 

পরিবার সূত্রে জানা যায়, ভোরের কিছু আগে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর তারা হুমায়ুন কবিরের কক্ষে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ ও হাত বেঁধে ফেলে।

পরে ডাকাতরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের বিষয়ে জানতে চাইলে পরিবারের সদস্যরা ভয়ে ঘরে থাকা প্রায় দুই লাখ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার তাদের হাতে তুলে দেয়।

এরপর ফজরের আজানের সময় ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায়।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, সিসিটিভি ফুটেজসহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই প্রকাশ করা যাচ্ছে না।

তিনি বলেন, অতি দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে আশা করা হচ্ছে।