নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কের পাশে ফুটপাতে অবৈধ হকারমুক্ত করতে উচ্ছেদে যাচ্ছে সিটি কর্পোরেশন| স্থানীয় এমপি, জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের নিয়ে উচ্ছেদ করবেন নাসিকের প্রশাসক সাখাওয়াত হোসেন খান|
রোববার সকাল থেকে দিনব্যাপী শহরের প্রধান প্রধান সড়কে উচ্ছেদ অভিযানের অবগত করে মাইকিং করেছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ| এদিকে মাইকিংয়ের পর থেকে ফুটপাতে একাধিক অংশে হকার ফাঁকা দেখা গেছে| এর মধ্যে আলোচিত পুরাতন কোর্টে সামনে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে এমন ফাঁকা দেখায় ¯^স্তিতে রয়েছেন নগরবাসী|
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, যানজট ও হকারমুক্ত আধুনিক নগরী গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য| এ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহলসহ সকলের সহযোগিতা চাই| প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জকে একটি সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে| বিশেষ করে যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে| তবে এ দুটি বড় সমস্যা সিটি কর্পোরেশনের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়|
তিনি বলেন, নারায়ণগঞ্জ নগরীর বিবি রোড, মীর জুমলা সড়ক, কালীরবাজারসহ গুরুত্বপূর্ণ সব এলাকায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হবে| একই সঙ্গে হকারদের পুনর্বাসনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে, যাতে তারা বিকল্প স্থানে ব্যবসা করতে পারেন| বর্তমানে নারায়ণগঞ্জে যে হকাররা বসে আছেন, তাদের মধ্যে সর্বোচ্চ ৫ শতাংশ স্থানীয় বাসিন্দা| অনেকেই আত্মীয়¯^জনকে এনে সড়ক দখল করে রেখেছেন, ফলে পুরো শহরই হকারদের দখলে চলে গেছে| আগামী ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হবে| তিনি বলেন, যানজট ও হকারমুক্ত নগরী গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন|
নারায়ণগঞ্জ শহরের হকার উচ্ছেদ অভিযান চালিয়েছিলেন সাবেক মেয়র ডা. আইভী| ২০১৮ সালের ১৬ জানুয়ারি ওই উচ্ছেদে কারণে শহরে রণক্ষেত্র পরিণত হয়| এতে একে অপরের বিরুদ্ধে মামলা হলেও আইভী-শামীম ওসমানের দ্বন্দ্বে ছিলো বিশ^ব্যাপী| যার কারণে হকার উচ্ছেদ থেকে বিরত থাকতে হয় আইভী| পরবর্তিতে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হকার ইস্যুতে তৎকালীন এমপি-মেয়র মধ্যে ˆবঠক হয়ে সমাঝোতা এক পর্যায়ে দেখে ছিলেন নগরবাসী| কিন্তু কয়েক মাস পর ছাত্র-জনতা আন্দোলনের কারণে আবারো ফুটপাতে হকারদের দৌরাত্ম বৃদ্ধি পায়| এমনকি ২৪-এর ৫ আগষ্টের পর অন্তবর্তী সরকার আমলে ফুটপাতে হকারদের ছড়াছড়ি বৃদ্দি পায়| তার কারণে হকার ও ভয়াবহ যানজট বর্তমান সময়ে অভিশাপ রূপ নিয়েছে|






































আপনার মতামত লিখুন :