নারায়ণগঞ্জে স্থায়ীভাবে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব অব নারায়ণগঞ্জ (ডুয়েস ক্লাব) এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পরবর্তী কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
১১ এপ্রিল সন্ধ্যায় দেওভোগ সিটি পার্কের ‘পার্ক লাউঞ্জ’ রেস্টুরেন্টে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
খাজা আজিজুল হক টুলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ খান। উক্ত সভায় সিনিয়র সদস্য ফরিদ আহমেদ রবি আহ্বায়ক, ইউসুফ আলী এটম যুগ্ম আহ্বায়ক এবং অপেক্ষাকৃত তরুণ সদস্য আসাদুজ্জামান রুমিকে সদস্য সচিব করে গঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে ক্লাবকে সর্বগ্রাহ্য একটি কার্যকরী কমিটি উপহার দেয়ার গুরুদায়িত্ব কাঁধে তুলে নেয়। আহ্বায়ক কমিটি তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সকল সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, ইতোপূর্বেকার সব কার্যকরী কমিটিই সিনিয়রদের মতামতের ভিত্তিতে সিলেকশনের মাধ্যমে গঠন করা হয়েছিলো। তখন এ নিয়ে কেউ কোন দ্বিমত পোষণ করেননি কিংবা কোন প্রশ্নও তুলেননি। কিন্তু এবার কমিটি করতে গিয়ে সিনিয়রদেরকে হিমসিম খেতে হয়। জুনিয়রদের কেউ কেউ কমিটিতে ভাইটাল পদে যাওয়ার ইচ্ছে পোষণ করেন খোলামেলাভাবে। ফলে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করা যায়নি । অপরদিকে ইলেকশন দিয়ে কমিটি গঠন করতে গিয়েও ভোটার প্রসঙ্গে জটিলতা দেখা দেয়।
এসব নানা জটিলতাকে সামনে নিয়েই আহ্বায়ক কমিটি তাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন বলে সবার বিশ্বাস।






































আপনার মতামত লিখুন :