News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:৩২ পিএম শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ

২০২৫-২০২৬ অর্থবছরে শিক্ষা বৃত্তি, সাধারণ চিকিৎসায় এককালীন অনুদান এবং জটিল ও ব্যয়বহুল চিকিৎসা খাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য মঞ্জুরকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

১৩ এপ্রিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাছির উদ্দিন মন্টু।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ; বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ এর সদস্যবৃন্দ এবং চেক গ্রহণকারীসহ সংশ্লিষ্ট আরো অনেকে।

জেলা প্রশাসক বলেন, এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি উপকারভোগীদের যথাযথভাবে অনুদানের অর্থ ব্যবহারের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।