News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় কবির মৃধার উপর হামলা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৯:৫০ পিএম সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় কবির মৃধার উপর হামলা

উপজেলার বারদী এলাকায় মাদক ব্যবসায় বাধাদেয়ায় রবিবার সন্ধ্যায় দৈনিক আমার দেশ পাঠক মেলা সোনারগাঁ শাখার সভাপতি অধ্যাপক কবির মৃধার উপর হামলা করে সন্ত্রাসীরা। এঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

এলাকাবাসী জানায়, বারদী এলাকার চিহ্নিত, সংঘবদ্ধ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চক্রের সদস্য রুবেল (৩০), মাসুদ (২৫), ফয়সাল (২৫), রাতুল (১৮), সিরাজ (৫৩), আবু সাঈদ ৪৭), সোহান (১৯), তিশানকে (১৯) মাদক ব্যবসায় বাধাদেয়ায় সন্ত্রাসীরা দৈনিক আমার দেশ পাঠক মেলা সোনারগাঁ শাখার সভাপতি ও বারদী স্কুল এন্ড কলেজের শিক্ষক অধ্যাপক কবির মৃধার উপর আতকৃত হামলা চালায় সন্ত্রাসীরা।

সন্ত্রাসীরা কবির মৃধার বারদী বাজারের অফিসে ঢুকে রামদা, ছেনা, লোহার রড, হকিষ্টিক সহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অফিস ভাংচুর ও কবিরকে পিটিয়ে আহত করে।

কবিরকে উদ্ধার করতে এলে সন্ত্রাসীরা তার ভাগিনা ফাহিম, ফাহাদ, ভাতিজা সাজু মৃধাকে পুটিয়ে আহত করে।  আহতদের সোনারগাঁ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। রাতে অধ্যাপক কবিরের ভাগিনা ফাহিম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

সোনারগাঁ থানার ওসি মোঃ মাহাববুল্লাহ সাংবাদিকদের জানান, এব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।