১৩ এপ্রিল নারায়ণগঞ্জ কলেজের সামনে থেকে অবৈধ হকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে সিটি করপোরেশন প্রশাসন। দীর্ঘদিন ধরে কলেজের সামনের সড়ক দখল করে থাকা অবৈধ দোকানপাট ও হকারদের কারণে শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার পক্ষ থেকে এ উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে এবং সিটি করপোরেশন প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিরা আক্তার বিবৃতিতে বলেন, “নারায়ণগঞ্জ কলেজ এবং নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ এই দুইটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সিরাজউদ্দৌলা রোডে অবস্থিত। এখানে দীর্ঘদিন ধরে অবৈধ হকারদের দখলে শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছিল। আজকের এই উচ্ছেদ অভিযান শিক্ষার্থীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। আমরা সিটি করপোরেশন প্রশাসনকে ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “আমরা জোর দাবি জানাই, প্রশাসন যেন নিয়মিত নজরদারি অব্যাহত রাখে, যাতে ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ এলাকায় পুনরায় কোনো অবৈধ দোকান বা হকার বসতে না পারে।”
এছাড়াও বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষার পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। আমরা আশা করি, প্রশাসন এ বিষয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে নিয়মিত মনিটরিং করবে এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করবে।





































আপনার মতামত লিখুন :