নারায়ণগঞ্জের বন্দরে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্গণের দায়ে ছয়টি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতি ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানে বিভিন্ন ফার্মেসিতে ওষুধ সংরক্ষণ, বিক্রয় ও ব্যবস্থাপনায় সরকারি বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারা অমান্য করায় সংশ্লিষ্ট ছয়টি প্রতিষ্ঠানকে নগদ ১৮ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।
অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জের কর্মকর্তা মো. কবির হোসেন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দর থানা পুলিশ প্রশাসন ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতি জানান, মানুষের জীবনরক্ষাকারী ঔষধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। ফার্মেসিগুলোতে যেকোনো ধরণের অনিয়ম বা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান বজায় থাকবে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থে ভেজাল ও অননুমোদিত ওষুধের বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।







































-20260603135648.jpg)
আপনার মতামত লিখুন :