ব্যাটারি চালিত অটো রিকশার ডিজাইন পরিবর্তন করে তৈরি করা হয়েছে অ্যাম্বুলেন্স। ফ্যান সহ ভেতরে রোগীর বিছানা সহ একটি অ্যাম্বুলেন্সের ভেতরে যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের তত্ত্বাবধানে টিম খোরশেদের এ অ্যাম্বুলেন্স কয়েকদিন আগেই পরীক্ষামূলকভাবে চালু হয়। শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার অসহায় ও নিম্নমধ্যবিত্তরা এ অ্যাম্বুলেন্সের সেবা গ্রহণ করে হাসপাতালে গমন করেন।
শুক্রবার ৫ জুন বিকেলে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করা হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জবাসীর কল্যাণে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
তিনি বলেন, আজকে নারায়ণগঞ্জে টিম খোরশেদ এই কাজটিই নারায়ণগঞ্জে গড়ে তুলেছেন। তারা একটি অ্যাম্বুলেন্স তৈরী করেছে। যা একটি লো কস্ট প্রজেক্ট রোল মডেল হিসেবে সরকারের পরিকল্পনায় কাজ করবে।
খোরশেদ জানান, শহরে বেসরকারিভাবে প্রায় ৫০টি অ্যাম্বুলেন্স থাকলেও বন্দর, সিদ্ধিরগঞ্জ বা ফতুল্লার মতো অঞ্চলের মানুষ এই সেবা থেকে বঞ্চিত। অনেকে টাকার অভাবে অ্যাম্বুলেন্স নিতে পারেন না বলেই এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে এবং আগামী দুই-এক মাসের মধ্যে ওই তিন অঞ্চলেও তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হবে।
মাকসুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলার ইউএনও এস এম ফয়েজ উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ আরো অনেকে।

































-20260603135648.jpg)





আপনার মতামত লিখুন :