নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ হারুন অর রশিদ হত্যা মামলায় এ রায় ঘোষণা করেন। এ সময সাজাপ্রাপ্ত আসামিরা আদালতেই উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্তরা হলেন ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকার আবুল কালামের ছেলে জহিরুল ইসলাম (২৫), আব্দুস সালামের ছেলে জামাল হোসেন (২৬), এবং শাহিনের ছেলে সাইদুল ইসলাম (২৯)।
২০১৯ সালের ২৩ নভেম্বর ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় বকুল মিয়ার পাথর কারখানার সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা হারুন অর রশিদকে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেছেন।









































আপনার মতামত লিখুন :