নারায়ণগঞ্জের ৪টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে জয়ী হওয়ায় সাধারণ আইনজীবীদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অনুষ্ঠিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, সিনিয়র অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও অ্যাভোকেট মাইনুদ্দিন রেজা সহ বিভিন্ন আইনজীবীরা।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান দিপু, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ-৫ আসনে অ্যাডভোকেট আবুল কালাম নির্বাচিত হয়েছেন। সেই সাথে গত ১৭ ফেব্রুয়ারি তারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ বাক্য পাঠ করেন।







































আপনার মতামত লিখুন :