News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

দেওভোগে ইয়াবা সহ হৃদয় গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬, ০৭:২৪ পিএম দেওভোগে ইয়াবা সহ হৃদয় গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ আখড়ায় ১৪নং এলএনএ রোডস্থ মোখলেছুর রহমানের টিনশেড বাড়ির দক্ষিণ পাশের গলি রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ হৃদয় (৩৮) নামের মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ অক্টোবর রাতে ওই অভিযান চলে।

হৃদয় দেওভোগ আখড়া, ১৪নং এলএনএ রোডস্থ মোখলেছুর রহমানের ছেলে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত হৃদয়ের বিরুদ্ধে ইতোপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা বিচারাধীন রয়েছে।