ফতুল্লার ভুইগড় থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ ছাত্রদল কর্মী রাসেল ইসলাম আরফান (২৬) ও সাথী বেগম ওরফে মায়া (৪৫) নামের এক নারী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত রাসেল ইসলাম আফরান ফতুল্লা থানার ভুইগড় শান্তিধারার ৫ নং রোডের শারজাহানের বাড়ীর ভাড়াটিয়া স্বপন মিয়ার পুত্র এবং একই এলাকার সরদার বাড়ী সড়কের আলাউদ্দিনের ভাড়াটিয়া হান্নানের স্ত্রী।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে বলে জানা গেছে।
গ্রেফতার অভিযান পরিচালনাকারী জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আরিফ জানান,গোেন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে (১০ নভেম্বর) ফতুল্লা থানার ভুইগড় সরদার বাড়ীর আলাউদ্দিন বাড়ীর সামনে অভিযান চালিয়ে রাসেল ইসলাম আরফান ও মায়া ওরফে সাথী বেগম নামের এক নারীকে আটক করা হয়। পরে তাদের নিকট থেকে ৩শত ৯৩ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের পর তাদের কে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
স্থানীয় একাধিক মহলের মতে, গ্রেফতারকৃত রাসেল ইসলাম আফরান স্থানীয় ভাবে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। সে ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান নিতুলের অনুসারী। দীর্ঘদিন ধরে এই চক্রটি স্থানীয় মহলজুড়ে মাদক করে আসলেও এবারই প্রথম প্রশাসনের হাতে গ্রেফতার হয়।













(20)-20261112072127.jpg)
(19)-20261112071921.jpg)




(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)







(18)-20261110062943.jpg)





(6)-20261106125255.jpg)



আপনার মতামত লিখুন :