News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় মিঠুন ও রাব্বির মাদকের আস্তানায় ডিবির অভিযান গ্রেপ্তার ২


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৬:১৯ পিএম ফতুল্লায় মিঠুন ও রাব্বির মাদকের আস্তানায় ডিবির অভিযান গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী মিঠুন ও রাব্বির আস্তানা থেকে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী এলাকার জয়নাল আবেদীনের ছেলে আবদুর রহমান (২৬) ও একই উপজেলার ছোট আউনিয়াপুর এলাকার আবদুল জলিলের ছেলে মুনসুর (২০)। তাঁরা বর্তমানে ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

এ সময় তাদের আস্তানা থেকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায় , মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মিঠুন ও রাব্বিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।