নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাড়িতে গাঁজা চাষের অভিযোগে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তাঁর বসতবাড়ির সীমানাপ্রাচীরের ভেতর থেকে প্রায় ছয় ফুট উচ্চতার একটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়।
বুধবার রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১১ সদর কোম্পানি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর বসতঘরের সীমানাপ্রাচীরের ভেতরে দরজার সামনে রোপণ করা গাঁজা গাছটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। ডালপালা ও পাতাসহ এর ওজন ৩ কেজি ২০০ গ্রাম।
গ্রেপ্তার মোবারক হোসেন শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত আনোয়ার হোসেন ও রাজিয়া খাতুনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির ভেতরে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন বলে জানিয়েছে এসআরবি-১১।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।






(20)-20261112072127.jpg)
(19)-20261112071921.jpg)












(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)






(18)-20261110062943.jpg)





(6)-20261106125255.jpg)


আপনার মতামত লিখুন :