সারাদেশের বিভিন্ন স্থানে নারীর উপর নির্যাতন ও ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচী পালন করেছে।
শনিবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রতিবাদী অবস্থান করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।
সকালে শহীদ মিনারে প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে অবস্থান শুরু করেন ছাত্র ফেডারেশন সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা। এরপর ছাত্র ফেডারেশন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সাথে এসে সংহতি প্রকাশ করে।
এই বিষয়ে মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, ধর্ষণকে বাংলাদেশর প্রধান সমস্যাগুলোর একটি হিসেবে চিহ্নিত করে এটা সমূলে উৎপাটন এর নীতি প্রনয়ণ ও বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলোর বিচার করার দাবিতে শহীদমিনারে অবস্থান করছি।




































আপনার মতামত লিখুন :