নগরীর অধিকাংশ সড়ক ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে মন্তব্য করে দ্রুত সময়ের মধ্যে এসব সড়ক মেরামত করে চলাচলের উপযোগী করে তোলা আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সেই সাথে নগরীর প্রধান সড়কগুলোর যানজট নিরসনে খুব শিগগিরই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে, এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি জুমআ নামাজের পর নেতকর্মীদের সাথে নিয়ে ১৪নং ওযার্ডের ভূইয়ারবাগ এলাকায় নির্মাণাধীন সড়কের ঢালাই কাজ পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় ঠিকাদারের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী এ এস এম মশিউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম আনোয়ার প্রধানসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।







































আপনার মতামত লিখুন :