নারায়ণগঞ্জে প্রথমবার আগত সড়ক, পরিবহন ও নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে মহানগরের ১৪নং ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার।
২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল পৌনে ১১টায় নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি এন্ড
বাঙ্ক টার্মিনাল, ড্রেজার বেইড ও বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জের নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনে আসেন সড়ক, পরিবহন ও নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
পরিদর্শনকালে সড়ক, পরিবহন ও নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি এবং প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিবের কাছে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটের প্লাটুনটি মেরামতের দাবি জানান দিদার খন্দকার। ওই সময়ে শহর-বন্দর মানুষের পারাপারে দ্রুত সময়ে প্লাটুনটি মেরামত করার আশ্বাস দেন।
নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটটি ইজারাদার মহানগরের ১৪নং ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার। বিএনপির সরকারের প্রথম কোন মন্ত্রী প্রতিমন্ত্রী পরিদর্শনে আসেন। সেই জন্য তাদেরকে স্বাগত জানাতে ফুলেল শুভেচ্ছা জানান জাকির খানের পক্ষে দিদার খন্দকার।





































আপনার মতামত লিখুন :