News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৩৪জন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৭:০৮ পিএম সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৩৪জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের রাতভর বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী সহ ৩৪জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ৫ মার্চ থেকে রাত থেকে শুক্রবার ৬ মার্চ সকাল পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ৩৪ জনের মধ্যে ২১জন মাদক ব্যবসায়ী, ৭জন সাজা প্রাপ্ত সহ বিভিন্ন ওয়ারেন্টের আসামি এবং বাকি ৮জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে।

মাদক ব্যবসায়ী ২১জনের কাছ থেকে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মোট ৩৪ জন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।