News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি‍‍`র দোয়া ও ইফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৯:৩১ পিএম নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি‍‍`র দোয়া ও ইফতার

সাংবাদিকদের কল্যাণে গড়ে উঠা সংগঠন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র অস্থায়ী কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র আহ্বায়ক মো. শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক তত্বাবধানে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও দৈনিক খবর প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক এস এম ইকবাল রুমি, দৈনিক আজকের নীরবাংলা পত্রিকা'র সম্পাদক এস এম ইমদাদুল হক মিলন, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম  সবুজ, নারায়ণগঞ্জ জেলা  রিপোটার্স ইউনিটি'র সভাপতি মো. শহীদুল্লাহ রাসেল, সাপ্তাহিক প্রতিনিয়ত পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু, দৈনিক রুদ্র কন্ঠ পত্রিকার সম্পাদক শাহ আলম তালুকদার।

বক্তারা বলেন, নিরপেক্ষ সংবাদিক সংগঠন হিসেবে এই সংগঠন যেনো সব সময় কাজ করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এটাই হোক লক্ষ্য এবং উদ্দেশ্যে। সেই সাথে সংগঠনের সফলতা কামনা করেন।

এ সময় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এএইচ এম সেকান্দার আলী, মো. শাহ আলম, এম আর হায়দার রানা, মো. আসলাম মিয়া, কাজী আনিসুল হক হীরা, আবুল কালাম আজাদ, গাজী মো. সোহেল, সাদ্দাম হোসেন হোসেন মুন্না, মো. আল আমিন, জসিম উদ্দিন, জুবেল হাসান রানেল, হারুন অর রশিদ সাগর, মো. সাদ্দাম হোসেন মীর্জা,  জাকির আহমেদ, শাহিন আহমেদ, মো. সাজ্জাদ আহমেদ, মো. শাহ আলম, শিপন জোমাদ্দার, মো. আসাদুজ্জামান তালুকদার, মো. রাকিবুল হাসান ও রাব্বি আয়ানসহ প্রমুখ।