News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

সিদ্ধিরগঞ্জ থানা খেলাফত মজলিসের ইফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৯:৫৯ পিএম সিদ্ধিরগঞ্জ থানা খেলাফত মজলিসের ইফতার

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে ১৬ রমজান ৬ মার্চ শুক্রবার আদমজীনগর কদমতলী ফুড প্যারাডাইজ এন্ড পার্টি সেন্টারে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা খেলাফত মজলিসের সভাপতি নুর মোহাম্মদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ জিসানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন- জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, প্রকাশনা সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, উলামা সম্পাদক মাওলানা নুর হুসাইন নূরানী, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন প্রমুখ।