বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের( বি.আই.ডব্লিউ.টি.সি) মাঠে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন স্থানীয় ক্ষুদে খেলোয়াড়রা।
খেলোয়াড় নিঝুম, আবির, নাবিল, সোয়াদ সৌরভ ও নাইম জানান, বি.আই.ডব্লিউ.টি.সি’র মাঠ হিসেবে পরিচিত এই উন্মুক্ত স্থানটিতে প্রতিদিন এলাকার ছেলেরা খেলাধুলা করে। এটিকে বিনোদন কেন্দ্র হিসেবেও ব্যবহার করেন স্থানীয়রা। এলাকায় খেলাধুলার জন্য বিকল্প কোন মাঠ না থাকায় যুগ যুগ ধরে এই মাঠটিই তরুণ প্রজন্মের কাছে একমাত্র শারীরিক ও মানসিক বিকাশের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ বর্তমানে ওয়াকওয়ে ঘেষে দেওয়াল নির্মাণ করছে। দেওয়াল তুলে দিলে মাঠটি স্থানীয় খেলোয়াড় ও সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ হয়ে যাবে। মাঠটি উন্মুক্ত রাখার দাবি জানান তারা।









































আপনার মতামত লিখুন :