নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের অভিযানে অস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ৫ মার্চ রাত সাড়ে ১০টায় সোনারগাঁয়ের জামপুরের মহজমপুর ইউনিয়নের মোতালেব মিয়ার বাড়ির সামনে থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মো. ফারুক। সে আড়াইহাজারের ব্রাহ্মন্দী এলাকার মানিক মিয়ার ছেলে।
পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁও থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় অস্ত্র আইন, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।







































আপনার মতামত লিখুন :