সুদীর্ঘ ৪২ (বিয়াল্লিশ) বৎসর ধরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার কৃতি সন্তান মো. শামীম। রোজাদার মুসলমান ভাই ও বোনদের সেহরী খেয়ে রোজা রাখার জন্য রিক্সায় মাইক বসিয়ে আমলাপাড়া, উলিকপাড়া, কালীরবাজারসহ নারায়ণগঞ্জ শহরের অলিগলিতে নিরলসভাবে লোকজনদের জাগিয়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি সোনালী ব্যাংকের একজন কর্মচারী। তিনি তাঁর স্বেচ্ছাশ্রম ও নিজস্ব ব্যক্তিগত অর্থায়নে এ মহতী উদ্যোগটি হাতে নিয়েছেন।
তাঁর এ কাজে সহযোগিতা করেন সাইফুর ইসলাম নামের এক ব্যক্তিসহ শাকিল, বাবু ও রাজা নামের আরও ৩ উদ্যোগী জনসেবী।
পবিত্র রমজান মাসে তার এ কাজটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সে এলাকার ধনী, গরীব সকল সম্প্রদায়ের ধর্মপ্রাণ ব্যক্তিগণের নিকট বিশেষভাবে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনার জন্য বিশেষভাবে অনুরোধ জানায়। তিনি যেন মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রতি বৎসর এ রকম মহতী ও নেক কাজের সাথে যুক্ত থেকে জনগণের উপকার করে যেতে পারেন এ বিষয়ে সকলের দোয়া প্রার্থী।








































আপনার মতামত লিখুন :