যদিও বঙ্গীয় ব-দ্বীপের সংস্কৃতিতে এ অঞ্চলের নদী, জলবায়ু, ভূমি ও প্রকৃতির গভীর প্রভাবের কারণে এখানে এক অনবদ্য এক্যতান বিদ্যমান; তার পরেও অঞ্চল ভেদে সংস্কৃতিতে তৈরি হয়েছে ভিন্নতা ও বৈচিত্র। আর তাই নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য অন্য অঞ্চল থেকে আলাদা এবং বৈশিষ্ট্যমণ্ডিত।
১৬১০ খ্রিস্টাব্দে মুগল সম্রাট জাহাঙ্গীরের সুবেদার ইসলাম খান চিশতী ঢাকা দখলে নিয়ে একে ‘জাহাঙ্গীর নগর’ নামকরণের মাধ্যমে রাজধানী করার পর থেকে ঢাকা শহরের সূচনা বলে মনে করা হয়। কিন্তু নারায়ণগঞ্জের সোনারগাঁ, কত্রাবো, খিজিরপুর বিভিন্ন অঞ্চল ঢাকা রাজধানী হওয়ার কয়েকশ বছর আগে থেকে পূর্ববঙ্গের রাজধানী হওয়ার সুবাদে নারায়ণগঞ্জ যে শহরের দিক থেকে ঢাকার চেয়েও বহু পুরনো তা বহু ইতিহাসবিদের বর্ণনাতে উল্লেখ পাওয়া যায়।
নারায়ণগঞ্জের সেই গৌরবোজ্বল ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ গ্রন্থ “নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য”। রফিউর রাব্বি রচিত এ গ্রন্থটির পাঠমূল্যায়নের আয়োজন করা হয়েছে ৩ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে চার টায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের পরীক্ষণ হলে (৫তলা) গ্রন্থটির পাঠ-পর্যালোচনা করবেন গ্রন্থের প্রকাশক লেখক গবেষক মুক্তিযুদ্ধজাদাঘরের ট্রাস্টি মফিদুল হক। আলোচনা করবেন চলচ্চিত্র কর্মী ও নাট্যকার শাহজাহান শামীম, কবি শাহেদ কায়েস, শিল্পী অমল আকাশ ও কবি আহমদ বাবলু।
আলোচনা করবেন গ্রন্থের লেখক রফিউর রাব্বি। সাহিত্য সংগঠন ধাবমানের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি কাজল কানন।






























আপনার মতামত লিখুন :