রূপগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি, ভোলাব ইউনিয়ন পরিষদের সাবেক ৩৮ বছরের চেয়ারম্যান ও গণবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফজলুল হক মানিক সাহেবের ২৯ তম মৃত্যুবার্ষিকী ১ এপ্রিল।
তার এই মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন ও তার রুহের মাগফেরাত কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত পিপি ও ১ নাম্বার অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট এ. কে.এম. ওমর ফারুক নয়ন।
অ্যাডভোকেট এ. কে.এম. ওমর ফারুক নয়ন বলেন, ফজলুল হক মানিক একজন সজ্জন মানুষ এবং সফল চেয়ারম্যান ছিলেন। সেই সাথে তিনি একজন বিএনপির একনিষ্ট নেতা ছিলেন। সর্বমহলেই তিনি সমানভাবে বিচরণ করেছেন। আমরা তাকে কখনও ভুলতে পারবো না। আমি তার ২৯ তম মৃত্যুবার্ষিকীতে গভীরভাবে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করছি। একই সাথে আল্লাহর কাছে তার রুহের মাগফেরাত কামনা করি। রূপগঞ্জ উপজেলা বিএনপি তাকে সবসময় স্মরণে রাখবে।
প্রসঙ্গত ফজলুল হক মানিক অ্যাডভোকেট এ. কে.এম. ওমর ফারুক নয়নের সম্পর্কে নানা হন।






























আপনার মতামত লিখুন :