News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

গোদনাইলে অবৈধভাবে মজুদ করে রাখা ৯১০০ লিটার ডিজেল জব্দ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১১:১২ পিএম গোদনাইলে অবৈধভাবে মজুদ করে রাখা ৯১০০ লিটার ডিজেল জব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করে  ৯১০০ লিটার ডিজেল  জব্দ জরা হয়েছে।  এ ঘটনায় সিফাত গাজী নামে এক ব্যক্তির ২ মাসের কারাদণ্ড ও নগদ ৬ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া এই অভিযান চলে রাত ১০ টা পর্যন্ত অভিযান চলে।

অভিযান শেষে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান,  জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে জেলা প্রশাসন  এবং নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের সার্বিক সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  ৯ হাজার ১০০ লিটার অবৈধভাবে মজুদ করে রাখা  ডিজেল জব্দ করি। এবং  এই ডিজেলের যে  দায়িত্বে ছিলেন তিনি কোন সদত্তর দিতে না পারায় তাকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে এবং ৬ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এবং অনাদায়ে আরো ছয় দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। পরে জব্দকৃত ডিজেল মেঘনা ডিপোর ডিজিএমের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এই অপরাধের জন্য  সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার জন্য অফিসার ইনচার্জকে  নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযানে এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত,  নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার আব্দুল বারিক।