নারায়ণগঞ্জ সদরে ইজিবাইকের ধাক্কায় আবু বকর (৩) নামের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় চর সৈয়দপুর এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ঢালে এ ঘটনা ঘটে।
নিহত আবু বকর চর সৈয়দপুর এলাকায় দেলোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, আজ সকালের দিকে শিশুটি চরসৈয়দপুর এলাকা থেকে তার নানাবাড়ী গোপনগর এলাকায় দিকে যাচ্ছিল। এসময় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ঢালে একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে শিশুটি মাথায় মারাত্মক আঘাত পায়। তখন আশেপাশের সবাই শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, শিশুটির মরদেহের সুরতহাল সম্পন্ন করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইজিবাইকটি জব্দ এবং ইজিবাইক চালককে আটক করা হয়েছে।






























আপনার মতামত লিখুন :