নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ একটি ডাকাত গ্রুপের দ্বারা দেলোয়ার হোসেন নামের সৌদি প্রবাসী ডাকাতির শিকার হয়েছেন। অপরাধীরা প্রবাসীকে বহন করা গাড়ি চালককে গুলি করে অপরাধ সংঘটিত করে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭ টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন আষাড়িয়ারচর ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
জানা যায়, চাঁদপুর জেলার পূর্ব জাফরাবাদ গ্রামের গাজী হাসান আলীর ছেলে সৌদি আরব প্রবাসী মো.দেলোয়ার হোসেন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নিজ গ্রামে যাচ্ছিলেন। যাত্রাপথে মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের উপর পৌঁছানো মাত্রই তাকে বহনকারী মাইক্রোবাসটিকে পেছন দিক থেকে আসা ৪টি মোটরসাইকেল ও একটি প্রবক্স মাইক্রোবাসযোগে ১০-১২ জনের একটি অজ্ঞাত ডাকাত দল পথ আটকে ঘেরাও করে ফেলেন। এসময় বিপদগ্রস্ত অবস্থা নিজেদের আত্মরক্ষার্থে প্রবাসীকে বহনকারী মাইক্রোসের চালক ফিরোজ মিশা ডাকাত দলের সঙ্গে ধ্বস্তাধস্তিতে জড়িয়ে বাঁচার চেষ্টা চালায়। ধ্বস্তাধস্তির একপর্যায়ে ডাকাত দলের একজন সদস্য গাড়ি চলাক ফিরোজ মিয়াকে এক রাউন্ড গুলি ছুড়ে আহত করে তাদের সঙ্গে থাকা পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়েল ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। পরবর্তীতে গুলিবিদ্ধ চালককে স্থানীয় পথচারীরা তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ বলেন, সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি সংগঠিত করার চেষ্টাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এতে তারা ডাকাতি সংগঠিত করতে ব্যর্থ হয়েছে। তবে ভুক্তভোগী প্রবাসী আহত হয়েছে এবং তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



































আপনার মতামত লিখুন :