News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

নাসিকের ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় ৭


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১০:১০ পিএম নাসিকের ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় ৭

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে ১নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীরা মাঠ গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সারা দেশের কাউন্সিলররা অপসারিত হওয়ায় দীর্ঘ সময় ধরে এই ওয়ার্ডটির নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। তাই আসছে নির্বাচনে জনসেবার সুযোগ পেতে সাতজন প্রার্থী দৌড়ঝাঁপ করছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে বিএনপি দলীয় ছয়জন, জামায়াতে ইসলামীর এক এবং সাবেক কাউন্সিলর ছিলেন এমন একজনের নাম আলোচনায় উঠে এসেছি।

সম্ভাব্য প্রার্থীর আলোচনায় যারা রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ হালিম জুয়েল, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রওশন আলী, বিএনপি নেতা গাজী মনির, মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির কফিল আহমেদ এবং ওয়ার্ডটির সাবেক কাউন্সিল আব্দুর রহিম মেম্বার।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে সম্ভাব্যপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের অবস্থান তুলে ধরেছেন।

সম্ভাব্যপ্রার্থী যুবদল নেতা জুয়েল রানা বলেন, আমি ওয়ার্ডের ভোটারদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি। তরুণ নেতৃত্বের প্রতি মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে। আমি নির্বাচন করতে আগ্রহী। যদি ভোটাররা বিজয়ী করেন তাদের সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ।

যুবদল নেতা শহিদুল ইসলাম জানান, ১নম্বরে ওয়ার্ডে আমার বেড়ে উঠা। বিগত ফ্যাসিস্ট আমলে আমি অনেক বেশি নির্যাতিত থাকায় ভোটারদের কাছে আমি পরিচিত মুখ। নির্বাচনের লক্ষ্যে মাঠে ঘুরছি। মানুষের কাছে ভালো সারা পাচ্ছি। ভোটাররা যদি আমাকে বিজয়ী করেন তাদের সেবায় নিজেকে বিলীন করে দিবো।

বিএনপি নেতা গাজী মনির বলেন, নির্বাচন অনেক দেরি আছে, দল যদি চায় আমি অংশগ্রহণ করবো।

রওশন আলী বলেন, আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ইতোপূর্বেও প্রার্থী হিসেবে লড়েছিলাম। নির্বাচন এখনো বহুদূরে।

বিএনপি নেতা হালিম জুয়েল জানান, আমি প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইনশাআল্লাহ নির্বাচন করবো।

জামায়াতে ইসলামীর সম্ভাব্য পদপ্রার্থী কফিল আহমেদ বলেন, আমাকে দল থেকে মনোনীত করার কথা জানিয়েছে। দল আমাকে কাজ করতে বলেছেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় বিজয়ী হবো।

সাবেক কাউন্সিলর আব্দুর রহিম মেম্বার বলেন, নির্বাচন নিয়ে ভাবছি। তবে এখনো অনেক দেরি আছে। তাই পরিস্থিতি বুঝে আগানোর প্রস্তুতি নিবো।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর কাউন্সিলরদের অপসারণ করে তৎকালীন সরকার। এরপর হতে গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটিতে নাগরিক সেবা পেতে বেশ সমস্যা তৈরি হয়েছে। কাউন্সিলরের অবর্তমানে সচিব নিয়োগ দেওয়া হলেও মানুষের ভোগান্তি চরমে। তাই আসছে নির্বাচনে যোগ্য প্রার্থীকে বিজয়ী করার ভাবনায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা।