News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

দেওভোগ কাশীপুরে গ্রেপ্তার ১০


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৮:৪১ পিএম দেওভোগ কাশীপুরে গ্রেপ্তার ১০

ফতুল্লার দেওভোগ বাশমুলি ও কাশিপুর খিল মার্কেট এলাকায়  পুলিশ ও র‍্যাব-১১ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ ১০ জনকে গ্রেফতার করেছে।

শনিবার বিকেল পাচঁটার দিকে দেওভোগ বাশমুলি মোড়ে ও কাশিপুর খিল মার্কেট গ্যারেজ পট্রি গলিতে  ফতুল্লা থানা পুলিশ ও  অভিযান র‍্যাব-১১ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে।  এ সময় ১২০ পুরিয়া গাজাঁ ও ৩৭ পিছ  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো রাসেল মিয়া (২১), রতন মিয়া (২৫), আনোয়ার (৩৮), মামুন মল্লিক (৩৫), আল আমিন হোসেন (২৮), রিপন হোসেন (৩২), সুজন মিয়া (৩৫), রনি (২২), রেদওয়ান তূর্য (২৬) ও মনির হোসেন (৩৮)। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল পাচঁটার দিকে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক আশিষ কুমার  সঙ্গীয় ফোর্স এবং র‍্যাব-১১'র একটি দল দেওভোগ বাশমুলি মোড়ে ও কাশিপুর খিলমার্কেট গ্যারেজ পট্রি গলিতে

অভিযান চালিয়ে গাজাঁ ও ইয়াবা ট্যাবলেট সহ ১০ জন কে গ্রেফতার করে।

অভিযান নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।