News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

সিদ্ধিরগঞ্জে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৯:২২ পিএম সিদ্ধিরগঞ্জে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. জসিম উদ্দিন (৪২) নামের কারখানায় কর্মরত নিরাপত্তাকর্মী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে সাড়ে তিনটায় (নাসিক) ২নং ওয়ার্ডস্থ সানারপাড় কান্দাপাড়া টিএফ ফ্যাশন এর ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নিরাপত্তাকর্মী কুমিল্লা জেলার আবদুল মিয়ার ছেলে। সানারপাড়স্থ কান্দাপাড়া টিএফ ফ্যাশনের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিল।

তিনি রাতে কারখানার ভেতর নিজ ঘুমানোর স্থানে ঘুমানোর পর শনিবার অনেক বেলায় হওয়া সত্ত্বেও ঘুম থেকে না উঠা এবং গেট না খোলার কারণে উক্ত কারখানার কর্মচারীরা মালিক পক্ষকে বিষয়টি অবগত করেন।

পরবর্তীতে কারখানা মালিক ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে অবগত করলে বিকালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে জানালার গ্রিল কেটে মৃতদের দেখতে পান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, নিহত নিরাপত্তাকর্মী রাতে ঘুমানোর পর আজ অনেক বেলা হওয়া সত্বেও দরজা না খোলায় গ্রিল কেটে ভেতরে প্রবেশ করা হয়। ভেতরে ঘুমানোর স্থানে মৃতদেহ পাওয়া যায়। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।