News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

সোনাকান্দায় অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে নয় ছয়, ফের দখলে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৯:৫৩ পিএম সোনাকান্দায় অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে নয় ছয়, ফের দখলে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডর কাউন্সিলর কার্যালয় সামনে ওয়াসা দেয়াল ঘেঁষে আবারো বাজার বসেছে দখলকারীরা। এর আগে ১এপ্রিল দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা সংবাদ ছবি প্রকাশের পর নাসিক উচ্ছেদ অভিযান চালায়। এতে দখলকারীদের পক্ষে স্থানীয়রা সইচ্ছায় সরিয়ে নেয়ার অজুহাতে সময় নেন। ওইদিন সন্ধ্যায় উচ্ছেদের স্থান সরেজমিনে পরিদর্শন করে প্রশাসক সাখাওয়াত হোসেন।

তিন দিনে ওয়াসা ঘেঁষে অবৈধ স্থাপনা সরিয়ে না নিয়ে ফের দখল হওয়া ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। নাসিকের কাউন্সিলর কার্যালয় ও ওয়াসা দেয়াল ঘেষে অবৈধ স্থাপনায় কোন ছাড় দিবে না জানিয়েছেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

জানা গেছে, বিগত আওয়ামীলীগ সরকার আমলে বন্দর উপজেলার নাসিকের ২০নং ওয়ার্ডের সোনাকান্দা প্রধান সড়কের ওয়াসা দেয়াল ধেসে অবৈধ স্থাপনা নির্মাণ করেন স্থানীয় কয়েক নেতা। তারা ২৪ এর ৫ আগষ্ট আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়া পর আত্মগোপনে চলে গেলেও দোকানগুলো বর্তমানে সুবিধাভোগী নেতাদের দখলে রূপ নেয়। নাসিকের প্রশাসক সাখাওয়াত হোসেন খান যোগদানের পর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানায় এলাকাবাসী। যার ধারাবাহিকতায় বুধবার বন্দরের কার্যালয় যাবার আগেই উচ্ছেদ অভিযান করেন তিনি। ওই দিন নাসিকের কর্মকর্তাদের উপস্থিতিতে ওয়াসা দেয়াল ঘেষে অবৈধ স্থাপনা উচ্ছেদ চালায়। এক পর্যায়ে এলাকা কয়েকজন নাসিক কর্মকর্তাদের কাছে সরিয়ে নেয়ার জন্য সময় চেয়ে দ্রুত সরিয়ে নেয়ার অনুরোধ জানায়। কিন্তু বুধবার নিরবতা থাকলেও বৃহস্পতিবার বিকাল থেকে পুনরায় সড়ক দখল করে বাজার বসায় দখলকারীরা।

শনিবার সরেজমিনে দেখা গেছে, ২০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে অবৈধ বাজার আবার ওয়াসা ঘেষে অবৈধ স্থাপনা পরিচালনা করা হয়। যার কারণে অবৈধ স্থাপনা নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা সৃস্টি হয়েছে। এতে সাবেক কাউন্সিলর লোকজনের উপর দোষারূপ করেছে এলাকাবাসী।

এর আগে গত মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ও পরেও বিএনপির এমপি আবুল কালামের ছবি সম্বলিত ধানের শীষ প্রতীকে একদল যুবকরা দলীয় অফিস করে ছিলেন। ক্লাবের উছিলায় পাশে নিত্যপ্রয়োজনীয় বিক্রি নামে একাধিক দোকান নির্মাণ করা হয়। সম্প্রীতি কয়েক মাস যাবৎ পাশে আরেকটি গোস্ত ও টন দোকান নির্মাণ করায় প্রধান সড়কের সাথে শাখার সড়কটি সরু হয়ে পড়ে। যার কারণে স্কুল কলেজের শিক্ষার্থী চলাচল, যানবাহন ও সাধারণ মানুষ অতিক্রম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অবৈধ স্থাপনা পাশেই নাসিক ২০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ও সিটি মার্কেট রয়েছে।

ইতোমধ্যে দোকানগুলো উচ্ছেদ করার জন্য এমপি আবুল কালাম ও সিটি কর্পোরেশনের দারস্থ হয়েছে এলাকার যুবসমাজ। এদিকে গত ১২ মার্চ এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা সরেজমিনে অবৈধ স্থাপনায় নির্মিত একটি ক্লাব থেকে তাদের ছবি সরিয়ে নিলেও কার্যালয়টি দ্রুত গুড়িয়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন।