News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

এনসিপি নেতার স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৮:৫৯ পিএম এনসিপি নেতার স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন

নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদের কুতুবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে টনক নড়েছে সংশ্লিষ্ট দপ্তরের। তার পরিদর্শনের পরদিনই নারায়ণগঞ্জ জেলা পরিবার পলিকল্পনার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যান। সেই সাথে বিদ্যমান সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন।

এর আগে গত কয়েকদিন আগে কুতুবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে যান নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদ। সেই সাথে তিনি ভিডিওর মাধ্যমে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অনিয়ম ও অব্যবস্থাপনার কথা তুলে ধরেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা পরিবার পলিকল্পনার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যান। সেই সাথে জোবায়ের হোসেন তামজিদের সাথে সার্বিক বিষয় নিয়ে কথা বলেন। একই সাথে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি জনগণের জন্য উপযুক্ত পরিবেশ ও সকল সুব্যবস্থার বন্দোবস্ত করে দিবেন এবং এটি খুব শীঘ্রই দৃশ্যমান হবে বলে আশ্বাস দেন।  

এ বিষয়ে জোবায়ের হোসেন তামজিদ বলেন, আমরা জনসাধারণের কল্যাণে কাজ করতে চাই। তারই ধারাবাহিকতায় কুতুবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে অনিয়ম ও অব্যবস্থাপনা দেখতে পাই। সেই সাথে এসকল বিষয় আমি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলি। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা পরিবার পলিকল্পনার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসে আমাদের আশ্বস্ত করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।