বন্দর সেন্ট্রাল খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের যাত্রী ছাউনির ভেতরে চলাচলের রাস্তার উপর থেকে দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে জন্য টবের মধ্যে গাছের চারা বসিয়ে সৌন্দর্য বর্ধন করা করা হয়েছে।
বৃহস্পতিবার ২ এপ্রিল সকালে বন্দর খেয়াঘাটে এমন দৃশ্য দেখা গেছে।
জানা গেছে, গত কয়েকদিন যাবত বন্দর খেয়াঘাটে যাত্রী ছাউনির ভেতরে অবৈধ দোকানপাট নিয়ে বেশ সমালোচনা হচ্ছিলো। নারায়ণগঞ্জ জজ আদালতের অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কঠোরভাবে সমালোচনা করে পোস্ট দিয়েছিলেন। সেই সাথে উক্ত জায়গায় দোকানপাট বসিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠছিলো স্থানীয় সংসদ সদস্যের পুত্রের ঘনিষ্টজনদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার ২মার্চ ওই যাত্রী ছাউনির সকল দোকানপাট উচ্ছেদ করে সেখানে গাছ বসানো হয়েছে।
স্থানীয়রা জানান, স্থানীয় সাংসদ পুত্রের নির্দেশে এসব দোকানপাট উচ্ছেদ করে যাত্রীদের চলাচলের রাস্তা পরিস্কার করে দেওয়া হয়েছে। পাশাপাশি শোভা বর্ধনের জন্য এখানে গাছের চারা বসানো হয়েছে। খুব শীঘ্রই স্থানীয় সংসদ সদস্যের পুত্র আবুল কাউসার আশা এখানে আসবেন এবং সেদিন তিনি পরবর্তী নির্দেশনা দিবেন।

































আপনার মতামত লিখুন :