News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

শীতলক্ষ্যায় ভাসছিল পুরুষের অর্ধগলিত লাশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৯:২৬ পিএম শীতলক্ষ্যায় ভাসছিল পুরুষের অর্ধগলিত লাশ

নারায়ণগঞ্জ সদর থানাধীন বরফকল ঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা পুরুষের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

৪ এপ্রিল শনিবার বিকেলে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নৌ পুলিশের পরিদর্শক রকিবুজ্জামান জানান, কচুরিপানার সঙ্গে লাশটি ভাসছিল। লাশটির পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।