News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

নারায়ণগঞ্জে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১০:১৩ পিএম নারায়ণগঞ্জে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড

নারায়ণগঞ্জ সদর উপজেলায় "৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম  বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। সেই সাথে অনুষ্ঠানকালীন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।