News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

পানির সমস্যা শুনে সমাধান দিলেন সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১০:১৭ পিএম পানির সমস্যা শুনে সমাধান দিলেন সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড এলাকার ধনকুন্ড এলাকায় পানি নিয়ে সমস্যা হচ্ছিলো। আর এই পানির সমস্যা সমাধানের দাবীতে রাস্তায় নেনেছিলেন স্থানীয় বাসিন্দারা। আর এই সময়ে ফোন যায় সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে।

আর ফোন পাওয়ার সাথে সাথেই অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সিটি কর্পোরেশনের কর্মকর্তা পাঠিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন। সেই সাথে পরিস্থিতি শান্ত হয়ে আসে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ধনকুন্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৮ নং ওয়ার্ডে প্রশাসক সহায়তা কমিটির সভাপতি সাগর প্রধান বলেন, ধনকুন্ড এলাকার পানির সমস্যা নিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে ফোন দেই। তিনি ফোন পাওয়ার সাথে সাথেই সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার এবং সিএ তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠিয়ে দ্রুত সমস্যা সমাধানের পদক্ষেপ নেন। সেই সাথে আধাঘণ্টা সময়ের মধ্যেই ওয়াসা থেকে পানির ট্রাক নিয়ে হাজির হয়।

তিনি আরও বলেন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ধন্যবাদ জানাই তিনি সাথে সাথে সাড়া দিয়েছেন। একই সাথে এলাকাবাসীকেও ধন্যবাদ জানাই যারা আমাদের প্রতিশ্রুতি শুনে আশ্বস্ত হয়ে রাস্তা ছেড়ে দিয়েছেন।