নারায়ণগঞ্জের ফতুল্লায় ইটিপিবিহীন তরল বর্জ্য উৎপন্নকারী তিনটি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক এএইচএম রাসেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এদিন দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমম্বয়ে গঠিত একটি টিম উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা প্রতিষ্ঠানগুলো হলো, ফতুল্লার ইসদাইর এলাকার বাংলাদেশ ডাইং এন্ড প্রসেসিং, কুতুবাইল বটতলা রেললাইন এলাকার বিসমিল্লাহ নীট ডাইং এন্ড ফিনিশিং মিল এবং সস্তাপুর এলাকার হাজী রসুল ডাইং।
সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর জানায়, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার ইটিপিবিহীন তরল বর্জ্য উৎপন্নকারী ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়। দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







































আপনার মতামত লিখুন :