News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

অটোমেশন কার্যক্রমে তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনায় আধুনিকতা আসবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৯:৩৪ পিএম অটোমেশন কার্যক্রমে তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনায় আধুনিকতা আসবে

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সেবা প্রাপ্তি সহজতর হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে। অটোমেশন কার্যক্রমের ফলে ভূমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিকতা আসবে, যা দুর্নীতি প্রতিরোধেও সহায়ক ভূমিকা রাখবে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প”র আওতায় নিয়োজিত ইউএনডিপি কর্তৃক অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার  জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি নারায়ণগঞ্জ এ আয়োজনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে। এসময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।