News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

আইনশৃঙ্খলা কমিটির সদস্য হলেন সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৬:০৬ পিএম আইনশৃঙ্খলা কমিটির সদস্য হলেন সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সর্বোচ্চ ফোরাম আইনশৃঙ্খলা কমিটিতে স্থান পেয়েছেন অবসরপ্রাপ্ত বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আমিন। তিনি নারায়ণগঞ্জ শহরের জামতলায় বসবাস করেন।

১৯৭০ হতে ২০০৬ সাল পর্যন্ত টানা ৩৬ বছর তিনি পুলিশ, ডিবি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন। এর মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতেও ছিলেন।

কর্মজীবনে রুহুল আমিন চারবার রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম অর্জন করেন। এর মধ্যে একটি পদক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বয়ং এবং বাকি তিনটি পদক বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাবস্থায় পেয়েছেন।

রুহুল আমিন পুলিশের চাকরি জীবনে ২০০৫ সালের সেই ভয়ঙ্কর বাংলা ভাই সন্ত্রাস কার্যক্রমের নেটওয়ার্ক সফলভাবে ধ্বংস করেন। এছাড়া আলোচিত শিশু শিহাব হত্যা মামলার তদন্ত করেন। একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার প্রথম তদন্তকারীদের একজন ছিলেন রুহুল আমিন। তাঁর তদন্তে সাক্ষ্যভিত্তিকভাবে একটি নির্দিষ্ট অপরাধী চক্রকে শনাক্ত করে।

নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি অতীত অভিজ্ঞতার আলোকে সুচিন্তিত মতামত তুলে ধরে এ জনপদকে আরো সুশৃঙ্খল করার চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখবেন প্রত্যাশা সকলের।