News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

পথচারী শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি স্যালাইন বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৮:১০ পিএম পথচারী শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি স্যালাইন বিতরণ

নারায়ণগঞ্জে তীব্র তাপদাহে স্বস্তি দিতে জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীর উদ্যোগে পথচারী, অটোরিকশাচালক, দিনমজুর ও দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে বিশুদ্ধ পানি, ওরস্যালাইন ও খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ এম এ করিম বলেন,প্রচন্ড গরমে সড়কে দায়িত্ব পালন করা খুবই কষ্টকর। জেলা প্রশাসকের এই উদ্যোগে ট্রাফিক সদস্যরা কিছুটা স্বস্তি পেয়েছেন। ডিউটির মাঝে ঠান্ডা পানি, ওরস্যালাইন ও খাবার পেয়ে আমরা উজ্জীবিত। এ ধরনের মানবিক কাজ আমাদের মনোবল বাড়ায়।

জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, তাপদাহে পুলিশ সদস্যরাও ঝুঁকি নিয়ে সড়কে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাধারণ শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে আমরা জেলা প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছি। জনসেবায় পুলিশ সবসময় মানুষের পাশে আছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, রোদের প্রখরতায় জীবিকার তাগিদে মানুষকে রাস্তায় বের হতে হচ্ছে। তীব্র গরমে পথচারী ও শ্রমজীবী মানুষ যেন কিছুটা স্বস্তি পান, সে চিন্তা থেকেই এ উদ্যোগ। জনগণের পাশে থাকাই প্রশাসনের দায়িত্ব। সমাজের বিত্তবান, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।