News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০২ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে আম খাওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ চেষ্টা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৯:১৯ পিএম সিদ্ধিরগঞ্জে আম খাওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ চেষ্টা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফারুক মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়েছেন স্থানীয় জনতা।

সোমবার (১ জুন) রাত ৭ টার পর (নাসিক) ৮নং ওয়ার্ডস্থ সৈয়দপাড়া এলাকার ফোরকান হাজীর গরুর খামারে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। তাৎক্ষণিকভাবে অভিযুক্তের পিতার নাম জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণ চেষ্টার অভিযোগে গণধোলাইয়ের শিকার ফারুক মিয়া ঘটনাস্থলের খামারটির কর্মচারী। সন্ধ্যায় ওই শিশু তার খামারের সামনে দিয়ে যাওয়ার পথে অভিযুক্ত শিশুকে আম খাওয়ানোর কথা বলে ভেতরে ঢেকে নেন। পরবর্তীতে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে তার ডাকচিৎকারে আশপাশের মানুষজন একত্রিত হয়ে শিশুকে উদ্ধার করেন। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্তকে সেখানেই বেধড়ক করে আহত করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আম খাওয়ানোর কথা বলে খামারের কর্মচারী ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তবে স্থানীয়দের তাৎক্ষণিক ব্যবস্থায় শিশুটি রক্ষা পায় এবং অভিযুক্তকে স্থানীয়রা মারধর করে। মারধরের পর আহত অবস্থায় নারায়ণগঞ্জস্থ খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া অভিযুক্ত সেখান থেকে প্রাথমিক চিকিৎসা সটকে পড়েন। আমরা এটা নিয়ে কাজ করছি। অভিযুক্তকে আটকের চেষ্টা অব্যাহত আছে।