News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফতুল্লায় জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৭:৪৪ পিএম ফতুল্লায় জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত

ফতুল্লার এনায়েতনগর ধর্মগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে  ফতুল্লার  এনায়েতনগর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ধর্মগঞ্জ মাওলা বাজার এলাকায়  দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। 

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক বারী ভূইয়া।

বিশেষ অতিথির বক্তব্যে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে সুন্দর পরিবেশে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই চেষ্টা করবো যার যার অবস্থান থেকে দায়িত্ব নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করবো। 

আবু হানিফ রায়হানের সঞ্চালনায় এনায়েত নগর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতিত্বে কাইয়ুম মন্ডল বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম লিটন, ফতুল্লা থানা ওলামা দলের সভাপতি জিলানী ফকির।