News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জিয়াউর রহমান দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন : সানি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৮:৫০ পিএম জিয়াউর রহমান দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন : সানি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান  বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫নং ওয়ার্ড জাসাস নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে শহরের দিগুবাবুর বাজার এলাকায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৫নং ওয়ার্ড জাসাসের আহবায়ক নূরুননবী মাইকেল এর সভাপতিত্বে এবং নাজমুল ইসলাম রুমান এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।

আলোচনা সভায় আনিসুল ইসলাম সানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধ-পরবর্তী রাষ্ট্র গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন দেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে। জাতীয় সংকট মোকাবিলা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তাঁর গৃহীত বিভিন্ন কর্মসূচি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা সহ দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উপস্থিত ছিলেন মহানগর সাংস্কৃতিক জোট এর সভাপতি হারুন অর রশীদ মুকুল,জেলা জাসাসের সিনিয়র সহ সভাপতি ডা. এম এ লতিফ তুষার,সহ সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, মহানগর জাসাসের সহ সভাপতি এম এ সাত্তার ভুট্টু , মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসাইন, কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক রহিম হোসাইন বাবুল,কুতুবপুর ইউনিয়ন জাসাসের সিনিয়র সহ সভাপতি শাহ্ জামান খান, ১৫নং ওয়ার্ড জাসাসের যুগ্ম আহ্বায়ক এস. এম. আরিফিন রোহান, সদস্য মাইনউদ্দীন আলম, মোঃ আফনান (শুভ),মোঃ ওমর মিয়া, মোঃ মাইনু মিয়া।

আরো উপস্থিত ছিলেন বাদশা মিয়া, মনির , সিরাজ বেপারী, সঞ্জয়, তোফাজ্জল ও শফী প্রমুখ।