শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সদর থানা বিএনপির সহ সভাপতি মো. মহসীনের উদ্যোগে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
বুধবার (৩ জুন) বিকাল ৪টায় গোগনগর দুধ বাজার ব্রীজ এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বিশেষ অতিথি হিসাবে ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির সহ-সভাপতি মহসীন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোতালিব মেম্বার, কলম মাতবর, দুদু মিয়া, মহিলা নেত্রী পপি আক্তার, ছাত্রদল নেতা আব্দুল্লাহ জহির, যুবনেতা শুভ ওসমান, মো. শুভ, কৃষকদলনেতা অয়ন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রেজা রিপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রতীক। দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র গঠনে তার অবদান আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড শুধু একজন রাষ্ট্রপতিকে হত্যা নয়, বরং বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র ছিল। এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত ছিল তাদের প্রকৃত ভূমিকা জাতির সামনে তুলে ধরা এবং ইতিহাসের স্বার্থে সত্য উদঘাটন করা প্রয়োজন।
বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সংশ্লিষ্টতা রয়েছে বলে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদ শেষে খাবার বিতরণ করা হয়।































আপনার মতামত লিখুন :