News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৯:১৪ পিএম নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব কার্যালয়ের তালা ভেঙ্গে চুরি হয়েছে। 

ঈদের ছুটিতে শহরের ডাকবাংলা ভবনের উত্তর দিকে ইসদাইর সড়কের পাশে ২য় তলায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে ওই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাহাবুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চল‌ছে।

সিটি প্রেসক্লাবের অফিস সহকারি শিবু দা জানান, ঈদের ছুটি থাকায় অফিসে আসা হয়নি। সে সুযোগকে কাজে লাগিয়ে চোরচক্রের সদস্যরা কোনো একসময় ভবনটির মূল লোহার গেট ও দরজায় থাকা তালা ভেঙ্গে প্রবেশ ক‌রে‌ছিল। রবিবার সকালে প্রবেশ করতে গেলে সবকিছু খোলা এবং তালাগুলো মেঝেতে পড়ে থাকতে দেখতে পাই। এসময় টেবিলের ড্রয়ার খোলা এবং অফিসে থাকা সব মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখি। অফিসে থাকা ২টি ল্যাপটপ, ২টি ক্যামেরা, ১টি মাইক্রোফোন ও স্পিকার বক্স নেই।

খোলা দরজার সাম‌নে ভাঙ্গা তালা, পা‌শেই রড, চা‌বি প‌ড়ে থাক‌তে দেখা যায়। পরব‌র্তিতে ‌নি‌শ্চিত হওয়া যায় এখা‌নে চু‌রি সংগ‌ঠিত হ‌য়ে‌ছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাহাবুব জানান, প্রতিনিয়ত আমাদের পুলিশ এই এলাকার আশেপাশে টহল দেয়। যেকারণে তারা অন্যান্য বড় মালামাল নিয়ে যেতে পারেনি। আমাদের পুলিশ তদন্ত করছে। এছাড়াও শহরের চোর, ছিনতাইকারী, মাদক কারবারিসহ অপরাধীদের ধরতে আমাদের পুলিশ কাজ করছে। আশা করি আমরা এই চোর চক্রকেও দ্রুত গ্রেপ্তার করতে পারবো।