বিগত সরকার শিক্ষকদের কাছ থেকে শাসন করার ক্ষমতা কেড়ে নিয়েছিলো মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষকদের কাছ থেকে শাসন করার ক্ষমতা কেড়ে নিয়েছিলেন। যার প্রতিফলন হিসেবে আমরা শিক্ষার্থীদের হাতে শিক্ষকদের লাঞ্ছিত হতেও দেখেছি। বর্তমান তারেক রহমান নেতৃত্বাধীন সরকার শিক্ষাবান্ধব সরকার। বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছেন। সেই সাথে শিক্ষামান্নোয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষা পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও মেধা বিকাশে বিভিন্ন ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হচ্ছে সরকারি ভাবে। ‘নতুন কুড়ি’ সহ বিভিন্ন ইভেন্টের মাধ্যমে একদম প্রান্তিক পর্যায় থেকে মেধাবীদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে নিয়ে যাওযার ব্যবস্থা করা হচ্ছে।
বৃহস্পতিবার ৯ জুলাই বিকেলে সাংস্কৃতিক সংগঠন অগ্নিবীনার উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কাজী নজরুল ইসলামের হয়তো শিক্ষাগত যোগ্যতা খুব বেশি ছিলোনা। কিন্তু উনার যে মেধা ছিলো সেই মেধার উপর এখন অনেক পিএইচডি ডিগ্রিধারীরা গবেষনা করেন। তাই সকলের পড়ালেখার পাশাপাশি মেধার বিকাশ ঘটাতে হবে।
বর্তমান প্রজন্মের শিশুদের মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন, একজন শিশুকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সব থেকে বেশি পরিশ্রম করেন একজন মা। বর্তমানে অনেক সময় দেখা যায় তারা তাদের সন্তানদের একটু বিনোদন দিতে হাতে মোবাইল তুলে দেন। আমি বলবো আপনারা আপনাদের সন্তানেরা এই মোবাইল কিভাবে ব্যবহার করছে, কি ব্যবহার করছে সেদিকে একটু নজর দিবেন।



































আপনার মতামত লিখুন :