News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

সাংবাদকিরে সঙ্গে শাহাদাত পুলশিরে র্দুব্যবহার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১০:০৫ পিএম সাংবাদকিরে সঙ্গে শাহাদাত পুলশিরে র্দুব্যবহার

এবার জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের ফতুল্লার শীর্ষ ভূমিদস্যু শাহাদাত ওরফে পুলিশ শাহাদাতের বিরুদ্ধে। 

ভুক্তভোগী সাংবাদিকের নাম আসাদ চৌধুরী। তার ভাষ্য অনুযায়ী তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও জাতীয় প্রেস ক্লাবের সংসদের পদে রয়েছেন।

অভিযুক্ত শাহাদাত পুলিশ ফতুল্লাস্থ গিরিধারা এলাকার বাসিন্দা। তিনি বিএনপির সহযোগী সংগঠনে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়কের পদের দায়িত্বে ছিলেন।

তবে গণমাধ্যম কর্মীদের উপর হামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তার দলীয় পদ স্থগিত করা হয়।

সাংবাদিক আসাদ চৌধুরী জানিয়েছেন, সাইনবোর্ড এলাকার মায়ের দোয়া টিনসেট মার্কেট সংলগ্নে হেমায়েত ও মহসিন নামক তার স্বজন রয়েছে। ওই স্বজনের জমির উপর দিয়ে অভিযোগের তীর উঠা শাহাদাত পুলিশ জোরপূর্বক ২০ ফিট সড়ক বানানোর জন্য প্রতিষ্ঠা করছেন। স্বজনের সঙ্গে এমন জুলুমের খবরে তিনি ঘটনাস্থলে পৌঁছালে শাহাদাত তার সঙ্গে দুর্ব্যবহার করে।

তিনি বলেন, শাহাদাত নামক ওই ব্যক্তি আজহার হোসেন গোলজা নামের আরেকজসহ তার সহযোগীদের সঙ্গে নিয়ে আমার সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি আমাকে পুলিশ দিয়ে হেনস্তা করার হুমকিও দেন। একপর্যায়ে আমি ঘটনাস্থল থেকে চলে আসতে বাধ্য হয়েছি। শাহাদাতের সঙ্গে  আমরা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ের বক্তব্যের জন্য শাহাদাত পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য একাধিকবার তার মুঠোফোনে ফোন করা সত্বেও তিনি কল রিসিভ করেননি।

উল্লেখ্য, অভিযোগের তীর উঠা শাহাদাত পুলিশ নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন বলে আলোচনা রয়েছে। সবশেষ গতবছরের ৫ নভেম্বর বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় একটি অসহায় পরিবারের জমি দখল রাখার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এই খবরে অনুসন্ধানের লক্ষ্যে তিন সাংবাদিক গিরিধারা এলাকার সেই ঘটনাস্থলে যান। সংবাদ কর্মীরা সেখানে যাবার খবরে মুহুর্তেই ঘটনাস্থলে উপস্থিত হন বিতর্কিত কৃষকদলের নেতা শাহাদাতসহ তার সহযোগীরা। পরবর্তীতে তিন সংবাদ কর্মীদের উপর অতর্কিত হামলা করে তাদের গুরুতর আহত করা হয় এবং প্রায় আড়াই ঘন্টা একটি কারখানায় আটকে রেখে দফায় দফায় নির্যাচন চালানো হয়। একপর্যায়ে আহত সংবাদ কর্মীদের সহযোগী সংবাদ কর্মীদের সহয়তায় তারা মুক্ত হন। ঘটনাটি নিয়ে সমালোচনা তৈরি হলে কেন্দ্রীয় কৃষকদলের সিদ্ধান্তে শাহাদাতকে দলের পদ থেকে পদ স্থগিত করা হয়।