News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৮:৩৯ পিএম বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টভুক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার গোলাপ মিয়ার ছেলে বন্দর থানার পুলিশের উপর হামলার মামলা ও আরো একটি মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রিফাত (২২) ও বন্দর থানার নবীগঞ্জ কলেজ রোড এলাকার আনোয়ার হোসেন মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পারুল বেগম (৪২)।

ধৃতদের পৃথক ওয়ারেন্টে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার (৮ জুলাই) রাতে বন্দর থানার উল্লেখিত পৃথক স্থানে ওয়ারেন্ট তামিল  অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।