News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৯:৫৯ পিএম শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দ দূষণকারী ২টি যানবাহন থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ আল-আমিন এবং নির্বাহী ম্যাজস্ট্রিটে ও সহকারী কমিশনার মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে এই জরিমানা করা হয়।

অভিযানের সহযোগিতায় ছিলেন- নারায়ণগঞ্জ জেলার সদর থানার পুলিশ এবং পরিবেশ অধদিপ্তর, নারায়ণগঞ্জ জেলা র্কাযালয়ের র্কমর্কতা সমম্বয়ে গঠিত একটি টীম। সেই সাথে অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরির্দশক মো: হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন।

অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ মোতাবেক নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণকারী ২টি যানবাহন থেকে ২ হাজার টাকা জরিমানা ও ২টি হর্ণ জব্দ করা হয়। সেই সাথে নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।